মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০ ২৬
জগন্নাথপুর প্রতিনিধি
১২ অক্টোবর ২০ ২৬
৬:৩৫ অপরাহ্ণ

জগন্নাথপুরে ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু হয়েছে। সাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রনালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়। সারাদেশ ব্যাপী ফ্যামেলি কার্ডের কার্যক্রমের অংশ হিসেবে জগন্নাথপুরে তথ্য সংগ্রহ শুরু হয়েছে।

ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে ১২ অক্টোবর সোমবার জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খামারখাল গ্রামে ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের দাস নোয়াগাঁও গ্রামে স্থানীয়দের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

খামারখাল গ্রামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিন। এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, বিএনপি নেতা এমএ মুকিত, কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, পাটলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আছকির আলী, বিএনপি নেতা আবদুস সোবহান, কলকলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল হাসিম, বিএনপি নেতা কামরুজ্জামান ও তুতি মিয়া প্রমূখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে-চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের দাস নোয়াগাঁও গ্রামে পৃথকভাবে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন। এতে বক্তব্য রাখেন, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ