মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ (মৌলভীবাজার)
১২ অক্টোবর ২০ ২৬
৯:২৩ অপরাহ্ণ

কমলগঞ্জে কিশোরীদের নিয়ে গুড নেইবারসের কমিউনিটি ডায়লগ ও মিডিয়া ক্যাম্পেইন

মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানের কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারসের কমিউনিটি ডায়লগ ও মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির উদ্যোগে ইসলাম পুর ইউনিয়নের কুরমা চা বাগান নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে শতাধিক কিশোরী, তাদের অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক এন্ড্রিকো মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. এনামুর রহিম বাবর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লেখক ও গবেষক ড. আবু তাহের,কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি শাব্বির এলাহী, ইউপি সদস্য নুরুল ইসলাম, কুরমা চা বাগান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মনির উদ্দিন, চা বাগান পঞ্চায়েত সভাপতি চন্দন কুর্মী প্রমুখ।

বক্তারা বলেন,সমাজে কিশোরীদের অধিকার প্রতিষ্ঠা এবং যেকোনো ধরনের সহিংসতা বা বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা তৈরি করে কিশোরীদের অধিকার রক্ষা ও স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক নেতৃত্ব গঠনে উৎসাহিত করা।

স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এ ধরনের উদ্যোগ গুলি প্রশংসার দাবী রাখে। বক্তারা আরো বলেন, এই সংস্থাটি কিশোরী, নারী ও স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সময় সামাজিক সচেতনতামূলক কর্মসূচি তারা পরিচালনা করে থাকে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ