১১:০ ৫ পূর্বাহ্ণ
বিএনপি নেতা খালেদের ছোট ভাইয়ের মৃত্যুতে মহানগর বিএনপির শোক
মহানগর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদের ছোট ভাই তারেক আহমদের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
বুধবার এক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী বলেন, নুরুল আলম সিদ্দিকী খালেদের মা, বড় ভাই ও ছোট ভাইয়ের মৃত্যুতে পরিবারের সদস্যের মাঝে এখন শোকের মাতম চলছে। আমরা নুরুল আলম সিদ্দিকী খালেদের মা, বড় ভাই ও ছোট ভাইয়ের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং পরিবারের অন্যান্য সদস্যদের এই শোক সইবার শক্তিদানে মহান রাব্বুল আল আমিনের কাছে দোয়া করছি। বিজ্ঞপ্তি