১১:১৮ অপরাহ্ণ
গোলাপগঞ্জে বিএনপি নেতা লিলন মিয়া আর নেই, দাফন সম্পন্ন
গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক ও প্রবীন বিএনপি নেতা নুরুল আমিন লিলন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি....রাজীউন)। গত রবিবার দুপুর সাড়ে ১২টায় সিলেট ওয়েসিস হসপিটালে হৃদরোগ জনিত কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
তিনি ২ ছেলে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ এশা ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট মাদ্রাসায় জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন, সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সুয়েব, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুমান উদ্দিন মুরাদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল গফুর, সাবেক এমপি প্রার্থী নজরুল ইসলাম ময়ুর মিয়া, বিএনপি নেতা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, সিরাজ উদ্দিন, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, হাসান মাহমুদ বাবু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক মনিরুজ্জামান উজ্জল, শাহ জামাল, উপজেলা কৃষকদের আহবায়ক ফারুক আহমদ ফুরক, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি বদরুল ইসলাম জামাল, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মুতলিব মছন মিয়া, লেইছ মিয়া, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজ খান, হাজী আব্দুল জলিল সেলিম, আনহার উদ্দিন, জয়নাল মাস্টার, আতাউর রহমান উতু, প্রভাষক সালমান আহমদ,আবুল ছায়াদ, মুহিব হোসেন, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ এনুসহ ঢাকাদক্ষিণ বাজারের বিভিন্ন ব্যবসায়ী, আওয়ামী লীগ ও বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।