রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২১ নভেম্বর ২০ ২০
৯:৫৮ অপরাহ্ণ

বদরুজ্জামান সেলিমের মাতৃবিয়োগে এমদাদ চৌধুরীর শোক

সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি বদরুজ্জামান সেলিমের মাতা জেবুন্নেছা খাতুন নিরু (৭০) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। মরহুমার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এক শোক বার্তায় তিনি বলেন, মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের গর্ভধারিনী মা, নগরীর শাহী ঈদগাহ হাজারিবাগের বিশিষ্ট ব্যক্তিত্ব ও মরহুন জহিরু উদ্দিন তারু মিয়ার সহধর্মিনী জেবুন্নেছা খাতুনের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তিনি একজন দ্বীনদার, পরহেযগার ও পরোপকারী মহিলা ছিলেন। অসহায় মানুষের কল্যানে তিনি সব সময় নিজেকে নিয়োজিত রেখেছেন। আল্লাহ মরহুমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ