৫:৩১ অপরাহ্ণ
সিলেট টিটিসিতে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী পালিত ও পুস্পস্তবক অর্পন
আবুল কাশেম রুমন,সিলেট : সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসিতে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ১৭ মার্চ (বুধবার) সকাল ৯.৩০ মিনিটে সিলেট আলমপুরস্থ টিটিসিতে বঙ্গবন্ধু স্মৃতিচারণে পুস্পস্তবক অর্পন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় টিটিসির পক্ষ থেকে।
সকাল ১১ টায় টিটিসি অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট টিটিসির অধ্যক্ষ ওয়ালিউল্লাহ মোল্লা, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- ইতিহাসকে কখনও অস্বীকার করা যাবে না।
আগামী প্রজন্মকে আমাদের মাধ্যমে ইতিহাস সম্পর্কে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মহা নায়ক কে জানাতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমস্ত জীবন ও সংগ্রামের স্বর্ণের ফসল আমাদের এই বাংলাদেশ। তিনি আমাদের প্রেরণার বাতিঘর। তারই আদর্শে লালন করে মুজিব কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দর দেশ পরিচালনায় বাংলাদেশ অনেক গিয়ে গেছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট টিটিসির ইলেকট্রিক্যাল চীফ ইন্সট্রাক্টর শিরিন আক্তার, কম্পিউটার অপারেশন চীফ ইন্সট্রাক্টর মো. মোজাফ্ফর হোসেন, ইলেকট্রনিক্স চীফ ইন্সট্রাক্টর শামিমা আক্তার, ক্যাটারিং চীফ ইন্সট্রাক্টর মোহাম্মদ শাহ্ আলম পাটোয়ারী, সিনিয়র ইন্সট্রাক্টর মো. রেজাউল করিম, আরএসি সিনিয়র ইন্সট্রাক্টর মরিনরুজ্জামান মনির,আটো ডিজেল সিনিয়র ইন্সট্রাক্টর হাবিব উল্যাহ, ইলেকট্রনিক্স সিনিয়র ইন্সট্রাক্টর মাজেদুর রহমান,আরএসি ইন্সট্রাক্টর শফিকুল ইসলাম,বিষয় ভিত্তিক ইন্সট্রাক্টর মো.জাকির হোসেন, জবপ্লেসমেন্ট অফিসার নিলুফা ইয়াসমিন নীলা, গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষক আবুল কাশেম রুমন, আইটি সাপোর্ট প্রশিক্ষক বিজিত চন্দ,কম্পিউটার অপারেশণ ওয়ার্কসপ এটেনডেন্ট মো. শাহীন উদ্দিন প্রমুখ।