রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৭ অক্টোবর ২০ ২০
৫:০ ৩ অপরাহ্ণ

মো. সিরাজুল ইসলামের মৃত্যুতে অধিকার সচেতন পুস্তক ব্যবসায়ী সমিতির শোক

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, সিলেট জেলা শাখার সাবেক সভাপতি, হাজী কুদরত উল্লাহ মার্কেট, বন্দরবাজার, সিলেটে অবস্থিত ফয়েজিয়া লাইব্রেরীর স্বত্ত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলার সর্বস্তরের সাধারণ পুস্তক ব্যবসায়ীদের সংগঠন ‘অধিকার সচেতন পুস্তক ব্যবসায়ী সমিতি’ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) এক শোক বার্তায় বন্ধু লাইব্রেরী এন্ড পাবলিকেশন্সের মাহবুবুল আলম মিলন, নিউ নেশন লাইব্রেরীর মোঃ আনোয়ার রশিদ, ইন্টারন্যাশনাল লাইব্রেরীর মোঃ খলিলুর রহমান খান, মোহাম্মদী লাইব্রেরীর মোঃ শহিদুর রহমান, শাহজালাল লাইব্রেরী এন্ড ষ্টেশনারী উইথ গিফট কর্নারের মোহাম্মদ এহছানুল হক তাহের, বিসমিল্লাহ লাইব্রেরীর মোঃ হেলাল উদ্দিন মুন্সী, তাওসিফ লাইব্রেরীর আব্দুল ওয়াদুদ আজাদ, সামী লাইব্রেরীর তারিকুল ইসলাম বকুল, ছাত্রবন্ধু লাইব্রেরীর মো. আবু ইউছুফ, লিডিং মেডিকেল বুক সেন্টারের আব্দুল্লাহ আল মামুন, মেসার্স মাদার্স লাইব্রেরীর মোঃ মামুনুর রহমান মামুন ও সবুজ লাইব্রেরীর মোঃ আব্দুল হালিম সহ ‘অধিকার সচেতন পুস্তক ব্যবসায়ী সমিতি’ সিলেট জেলা শাখার সকল নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। 

মরহুমের নামাজে জানাজা আগামীকাল বুধবার বেলা ১১টায় আহমদপুর দক্ষিণ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সিলেট জেলার সকল পুস্তক ব্যবসায়ীদেরকে নামাজে জানাজায় উপস্থিত থাকার জন্য আহ্বান করা হয়েছে। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ