মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১৯ জুন ২০ ২১
৬:৪১ অপরাহ্ণ

সাবেক সেনা সদস্য আব্দুর রফিক চৌধুরী উতু মিয়ার ইন্তেকাল
গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের শেরপুর গ্রামের প্রবীণ মুরব্বি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সাবেক সেনা সদস্য আব্দুর রফিক চৌধুরী উতু মিয়া (৯০) শুক্রবার ভোর ৪টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মরহুমের নামাজের জানাজা বাদ জুম্মা গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কারখানা টিলা মাঠে অনুষ্ঠিত হয় এবং পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজায় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ,স্বজনসহ নানা পেশার বিপুল সংখ্যক লোক অংশ নেন। তিনি স্ত্রী, চার পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি বিশিষ্ট শিক্ষাবিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক ছালিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী সাদিক চৌধুরী ও সৌদিআরব প্রবাসী শাহেদ চৌধুরীর চাচা ও বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র কেয়ারটেকার মোঃ আব্দুল শফিক চৌধুরী ছানু মিয়ার বড় ভাই। বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ও সাইক্লোন, সিলেট এর সভাপতি জাবেদ আহমদ এক বিবৃতিতে সমাজসেবী টিপু চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলম চৌধুরী, সমাজকর্মী ও ব্যবসায়ী শাকিল চৌধুরীর পিতা শেরপুর গ্রামের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বি আব্দুর রফিক চৌধুরী উতু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ