১০ :০ ১ অপরাহ্ণ
কামরান'র মায়ের মৃত্যুতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শোক
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল হোসেন খান কামরান এর মমতাময়ী মা শাহেনা আক্তার এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, যুগ্ম সাধারণ সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্ব) মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল আলম মাহবুব, উপ-পানি বিষয়ক সম্পাদক জামিল আহমদ, কেন্দ্রীয় সদস্য এডভোকেট কামাল উদ্দিন আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, মহানগর সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান, জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, মহানগর শাখার সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু।
শোকবার্তা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফেরাত কামনা করে ও পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য শাহেনা বেগম বার্ধক্যজনিত কারণে গত ২১ মার্চ বিকাল সাড়ে ৩টায় মৃত্যু বরণ করেন। রাত সাড়ে ৮টায় কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের বাশউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা অনুষ্ঠিত হয়।
পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে উনার ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।