৪:৪৪ অপরাহ্ণ
সৈয়দ আবু নছরের মৃত্যুতে শিহাব উদ্দিনের শোক
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি/সাধারণ সম্পাদক, সিলেট জেলার সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সৈয়দ আবু নছর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূর্বপৈলনপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শিহাব উদ্দিন।
গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় মো. শিহাব উদ্দিন বলেন, অ্যাডভোকেট সৈয়দ আবু নছর ছিলেন একজন সৎ, নির্ভীক ও সজ্জ্বন রাজনীতিবিদ। তিনি ছিলেন সিলেটের আওয়ামী রাজনীতির দিকপাল।
তার মৃত্যুতে সিলেটের সর্বস্তরের মানুষ ও সিলেট আওয়ামী লীগ পরিবার একজন অভিভাবককে হারালেন। তার এ শূণ্যতা হবার নয়। মো. শিহাব উদ্দিন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোক সন্ত্রন্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।