মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
৩১ জানুয়ারী ২০ ২১
৯:২৩ অপরাহ্ণ

কাজী মুনিমের ইন্তেকালে মাওলানা এডভোকেট আব্দুর রকিবের শোক

বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতা, শিক্ষক কাজী আব্দুল মুনিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট মাওলানা আব্দুর রকিব।

শোকবার্তায় মাওলানা আব্দুর রকিব বলেন, কাজী আব্দুল মুনিম ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর একান্ত সহচর এবং একজন আদর্শবান শিক্ষক। মরহুম কাজী মুনিম একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের প্রতিষ্ঠা লগ্ন হতে আজীবন সংশ্লিষ্টতায় থেকে বৃহত্তর সিলেটবাসীর বিভিন্ন ন্যায্য দাবী দাওয়া নিয়ে আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দেন। তিনি একজন সৎ, নির্ভিক দেশপ্রেমিক ছিলেন। মাওলানা আব্দুর রকিব শোকবার্তায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ