মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
৯ জানুয়ারী ২০ ২২
১২:১৮ পূর্বাহ্ণ

কোম্পানীগঞ্জে মুরব্বি সুরুজ আলীর ইন্তেকাল: দাফন সম্পন্ন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গ্রামের বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব,মুরব্বি সুরুজ আলী শনিবার ভোর ৬ ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ৭০ বছর হয়েছিল। তিনি ৯ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজন রেখে যান।

মরহুমের নামাযে জানাযা বাদ জোহর ভোলাগঞ্জ উদয়ন সংঘ মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়।পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, ভাইস চেয়ারম্যান লাল মিয়া,ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি রপ্তানি গ্রুপের সভাপতি হাজী শাহাবুদ্দিন,বিশিষ্ট ব্যবসায়ী বাবুল আহমদ, ভোলাগঞ্জ গ্রমের হাজী বসর মিয়া,মনু মিয়া,বশির আহমদ, আতাবুর রহমান,রুমান আহমেদ,ভোলাগঞ্জ আর্দশ গ্রামের মুরব্বি,মজ্ঞল মিয়া, কদ্দুস মিয়া,নুরই মিয়া,গুলজার আহমেদ, ফরহাদ আহমদ, মজনু মিয়া,আলকাছ আলী প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ