মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১০ জুলাই ২০ ২০
২:১৮ অপরাহ্ণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন'র মৃত্যুতে নুনুমিয়ার শোক প্রকাশ

স্টাফ রিপোর্ট:: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,বিশিষ্ট আইনজীবী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনুমিয়া।

এক শোক বার্তায় বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া বলেন , সাহারা খাতুন ছিলেন নারী জাগরনের আরেক বাতিঘর। তিনি ছিলেন, আ'লীগের একজন পরিক্ষীত সৈনিক।

দেশের প্রতিভাবান এ রাজনীবিদ পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় দেশ একজন বিশিষ্ট রাজনীতিবিদকে হারালো।

তার মৃত্যুতে  বাংলাদেশ আওয়ামী লীগ যেমনি সংগঠনের একজন বিশ্বস্ত ত্যাগী নেতাক হারালো তেমনি রাজনীবিদরা হারিয়েছে তাদের প্রাণ প্রিয় একজন অবিভাবক ও ভালোবাসার মানুষকে, যাহা সহজে পুরণ হবার নয়।

তিনি মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজন সহ সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানান ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ