৫:৪৪ অপরাহ্ণ
সালাহ উদ্দিন আলী আহমদের মৃত্যুতে ডা: শফিকুর রহমানের শোক
সিলেটের সুপরিচিত ব্যবসায়ী, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক সভাপতি, এফবিসিসিআই’এর সাবেক পরিচালক ও হোটেল স্টার প্যাসিফিক এর স্বত্তাধিকারী সালাহ উদ্দিন আলী আহমদের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় আমীরে জামায়াত বলেন- সিলেটের স্বজ্জন ব্যক্তিত্ব ও সুপরিচিত ব্যবসায়ী সালাহ উদ্দিন আলী আহমদের মৃত্যুতে সিলেটবাসী এক গুণীজনকে হারালো। দেশের অর্থনীতির শক্তিশালী করার পেছনে তার অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। সিলেটের ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ করতে ও ব্যবসায়ীদের ন্যায্য দাবী দাওয়া আদায়ে তিনি স্বোচ্ছার ছিলেন। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ মরহুম সালাহ উদ্দিন আলী আহমদকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।