রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৫ অক্টোবর ২০ ২০
৬:১০ অপরাহ্ণ

সৈয়দ আতাউর রাহমানের মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা জমিয়তের শোক

খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য, জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম সৈয়দপুরের বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ্ব সৈয়দ আতাউর রহমানের ইন্তকালে গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখা। 
শনিবার এক শোকবার্তায়  জমিয়ত নেতৃবৃন্দ  বলেন, সৈয়দ আতাউর রহমানের ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিকে হারালাম। তিনি ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। 

প্রতিষ্ঠা করেছেন সৈয়দপুর শাহ শামছুদ্দীন (রহ) ইসলামিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসা সহ বিভিন্ন মসজিদ মাদ্রাসা। শুধু তাই নয়, দেশ এবং ইসলামের পক্ষে যেকোন আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সিলেটের দাবী-দাওয়া আদায়েও তিনি ছিলেন সোচ্চার কন্ঠ।

মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতের উচু মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দিন। আমীন। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ