রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৯ অক্টোবর ২০ ২০
৯:০ ২ পূর্বাহ্ণ

আজিজ আহমদ সেলিমের মৃত্যু  সিলেট উন্নয়ন পরিষদের শোক

সিলেট উন্নয়ন পরিষদের আহ্বায়ক ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন পরিষদ নেতৃবৃন্দ। এক বিবৃতিতে তারা বলেন, আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে সিলেটের অপূরণীয় ক্ষতি হয়েছে। পরিষদের পক্ষ থেকে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। 
পরিষদের সদস্য সচিব আহমেদ নূর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আজিজ আহমদ সেলিম একজন সৎ,নিষ্ঠাবান এবং সমাজের প্রতি দায়বদ্ধ সাংবাদিক ছিলেন। সিলেটের সংবাদপত্র জগতকে সমৃদ্ধ করার পাশাপাশি এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে তাঁর অসামান্য ভূমিকা ছিল। অতি সম্প্রতি সিলেটের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে গঠিত সিলেট উন্নয়ন পরিষদের আহ্বায়ক হিসেবে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিষদের যে ক্ষতি হলো তা কোনোদিন পূরণ হবার নয়।   

 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ