রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক::
২৩ ডিসেম্বর ২০ ২০
৭:৩৪ অপরাহ্ণ

তেতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বশির মিয়ার ইন্তেকাল
দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, কদমতলী ফল মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি, বদিকোনা জামে মসজিদের মুতাওয়াল্লী, সিলেট ট্রেড সেন্টার ভেজিটেবল মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী, সিলেট জেলা কয়লা আমদানি কারক সমিতির সাবেক সভাপতি, শুভেচ্ছা কমিউনিটি সেন্টারের সত্ত্বাধিকারী  হাজী বশির মিয়া ২২ ডিসেম্বর মঙ্গলা সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের সময় নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনি সহ বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন রেখে গেছেন। 
আজ ২৩ ডিসেম্বর বুধবার বেলা ২টায়  বদিকোণাস্থ প্রগতি উচ্চ  বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মরহুম বশির মিয়া বাধ্যকজনিত বিভিন্ন রোগে আল-হারমাইন হাসপাতালে চিৎকিসাধীন ছিলেন। 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ