১০ :৪৭ পূর্বাহ্ণ
মারুফ সিদ্দিকীর মরদেহ সিলেট এসে পৌঁছেছে, বাদ জোহর দরগায় জানাজা
যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট ব্যাংকার মারুফ সিদ্দিকীর মরদেহ লন্ডন থেকে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছে। বিমানবন্দরে লাশ গ্রহন করেন বড় ভাই সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকীসহ আত্মীয় স্বজনরা। এছাড়া উপস্থিত ছিলেন ক্যাডেট এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি সাইফুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও ইত্তেফাকের ব্যুরো চিফ হুমায়ুন রশিদ চৌধুরী, সাংবাদিক খালেদ আহমদ প্রমুখ।
মরহুমের মরদেহ নগরীর মিরের ময়দানস্থ কেওয়া পাড়ার বাসভবনে রাখা হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) বাদ জোহর মরহুমের নামাজে জানাজা হজরত শাহজালাল (রহ.) দরগা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে দরগা গোরস্তানে তাঁর পিতা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ আলী সিদ্দিকীর পাশে দাফন করা হবে। গত ২ অক্টোবর মারুফ সিদ্দিকী লন্ডন সফরকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।