রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৯ অক্টোবর ২০ ২০
১০ :৩১ পূর্বাহ্ণ

সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে নয়াসড়ক ক্রীড়া সংস্থার শোক

সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিটিভির সিলেট প্রতিনিধি ও দৈনিক উত্তরপূর্ব’র প্রধান সম্পাদক সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নয়াসড়ক ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। 

এক শোক বার্তায় নয়াসড়ক ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুল ও সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম সনি বলেন, আজিজ আহমদ সেলিম ছিলেন অত্যন্ত সৎ ও প্রগতিশীল চেতনার অধিকারী। তিনি ছিলেন সকলের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে সিলেটের জনগণ একজন দক্ষ সাংবাদিককে হারালো।  

নেতৃবৃন্দদ্বয় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের  বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ