মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
- বিজ্ঞপ্তি
২৫ ডিসেম্বর ২০ ২১
১০ :০ ৯ অপরাহ্ণ

কবি দিলওয়ারের জন্মদিন পালনের লক্ষে দক্ষিণ সুরমায় প্রস্তুতি সভা

গণমানুষের কবি খ্যাত একুশে পদকপ্রাপ্ত বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি দিলওয়ারের ৮৫তম জন্মদিন আগামী ১ জানুয়ারি। দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের উদ্যোগে কবির জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে পালনের লক্ষে শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে স্টেশন রোডস্থ বাসিয়া প্রকাশনীতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি গীতিকার মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি এম আলী হোসাইনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- সাংবাদিক আব্দুল লতিফ নুতন, অধ্যাপক কবি জান্নাত আরা খান পান্না, গীতিকবি হরিপদ চন্দ, কবি কামাল আহমদ, কবি ধ্রুব গৌতম, কবি মাসুদা সিদ্দিকা রুহি, কবি দেওয়ান মতিউর রহমান, কবি-সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, কবি শামিমা আক্তার ঝিনু, ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, কবি সেনুয়ারা আক্তার চিনু, কবি লিপি খান, কবি জুই ইসলাম, নাট্যকার আব্দুস শহিদ দুলাল, কবি হাকিম ইকবাল হোসেন, সাংবাদিক জয়ন্ত গেস্বামী, মনোয়ার হোসেন দুলাল, আব্দুল কাদির জীবন প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ