মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১ ফেব্রুয়ারী ২০ ২১
৮:০ ৯ অপরাহ্ণ

আলী আহমদের পিতার মৃত্যুতে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’র শোক

বিএনপির "নারী ও শিশু অধিকার ফোরাম" কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদের শ্রদ্ধেয় পিতা দক্ষিণ সুরমা উপজেলার প্রবীণ মুরব্বী হাজী আব্দুর রহিম তুরু মিয়া (৮৮) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন নারী ও শিশু অধিকার ফোরাম সিলেট জেলা নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এক শোক বার্তায় বিএনপির নারী ও শিশু অধিকার ফোরাম সিলেট জেলার আহ্বায়ক ডাঃ শাহনেওয়াজ চৌধুরী ও সদস্য সচিব হিসেবে তাহছিন শারমিন তামান্না বলেন, বিএনপি নেতা আলী আহমদের পিতা হাজী আব্দুর রহিম তুরু মিয়া ছিলেন একজন দ্বীনদার ও পরোপকারি ব্যক্তিত্ব। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও শালিস ব্যক্তিত্ব হিসেবে তিনি ছিলেন সবার কাজে শ্রদ্ধার পাত্র। তার মৃত্যুতে আমরা একজন প্রবীণ গুণীজনকে হারালাম। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ