মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
৬ অক্টোবর ২০ ২১
২:০ ৭ পূর্বাহ্ণ

সাইক্লোনের স্মরণসভা-দোয়া মাহফিল
দেওয়ান নূরুল আনোয়ার ছিলেন একজন শিকড় সন্ধানী গবেষক

‘বিশিষ্ট গবেষক দেওয়ান নূরুল আনোয়ার হোসেন চৌধুরী ছিলেন একজন শিকড় সন্ধানী গবেষক। তিনি আজীবন গবেষকদেরকে বিশেষ করে তরুণদেরকে সঠিক তথ্য উপাত্তের মাধ্যমে প্রকৃত সত্য ও ঐতিহ্য তুলে ধরার জন্যে অনুপ্রাণিত করেছেন।

’ সাইক্লোন কেন্দ্রীয় সংসদ আয়োজিত ১৮২ তম সাহিত্য আসরে বিশিষ্ট গবেষক দেওয়ান নূরুল আনোয়ার হোসেন চৌধুরী স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা একথা বলেছেন। সাইক্লোনের উদ্যোগে সোমবার (৪ অক্টোবর) নগরীর সিটি সেন্টারস্থ সিফডিয়া মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক সেলিম আউয়াল।

সাইক্লোনের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি নাঈমা চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাবেদ আহমদ, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সিলেট বিভাগীয় সভাপতি আবদুল বাতিন ফয়সল, ছড়াকার এডভোকেট আব্দুস সাদেক লিপন, কামাল আহমদ, ছালিক আমীন, ইফতেখার শামীম, নাইমুল ইসলাম গুলজার, মো. নাফিউল করিম চৌধুরী, ওসামা আজিজ প্রমুখ। আলোচনাসভা শেষে মোনাজাত পরিচালনা করেন কবি কামাল আহমদ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ