রবিবার, মে ৩, ২০ ২৬
রাজেশ ভৌমিক,মৌলভীবাজার
৩ মে ২০ ২৬
১২:১৫ অপরাহ্ণ

নামাজের সময় শ্রীমঙ্গলে এক মুসল্লিকে হ'.ত্যা আ'টক-১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে ধুকে এক বৃদ্ধ মুসল্লিকে হ'.ত্যা করা হয়েছে। রোববার (৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল ফোরকানিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। ঘটনায় জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে আট'ক করেছে পুলিশ।


নি'হত হাফিজ উল্লা (৮০) একই এলাকার বাসিন্দা এবং মসজিদের দায়িত্বে ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ চলাকালে হঠাৎ এক ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে সিজদারত অবস্থায় থাকা হাফিজ উল্লার ওপর হামলা চালায়। অভিযুক্ত ব্যক্তি একটি কলম দিয়ে তার চোখ, মাথা ও মুখে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃ'ত্যু হয়।

ঘটনার পরপরই শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে একই এলাকার শওকত আলীর ছেলে জসিম উদ্দিনকে আটক করে। শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) সজিব চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দোকানের বকেয়া টাকা বা বাকিতে পণ্য নেওয়া নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, অভিযুক্তকে আমরা আটক করেছি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত কলম উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ