মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৭ ডিসেম্বর ২০ ২৪
৫:১৯ অপরাহ্ণ

৩নং খাদিম নগর ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলামের দা.ফন সম্পন্ন

সিলেট সদর উপজেলার ৩নং খাদিম নগর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান সিরাজুল ইসলাম বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মরহুম চেয়ারম্যান সিরাজুল ইসলামের নামাজে জানাযা বাদ আছর মংলিপার কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

নামাজে জানাযায় ইমামতি করেন জামেয়া আমিনিয়া মংলিপার হাজীনগর মাদ্রাসা এয়ারপোর্ট সিলেট এর প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান। বিপুল সংখ্যক মুসল্লি ও বিভিন্ন দলের নেতাকর্মীদের উপস্থিতিতে জানাযা সম্পন্ন করে তার নিজ বাড়ি ধুপাগুল ভবাইর বাড়ি পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

বর্ণাঢ্য জীবনের অধিকারী চেয়ারম্যান সিরাজুল ইসলাম ৩নং খাদিম নগর ইউনিয়নের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং একজন দক্ষ শালিস ব্যক্তিত্ব ছিলেন। সিরাজুল ইসলামের ইন্তেকালে এলাকায় গভীর শোক নেমে এসেছে।

এদিকে শোক প্রকাশ করেছেন খাদিম নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জামেয়া আমিনিয়া মংলিপার মাদ্রাসা এয়ারপোর্ট সিলেট এর মজলিসে শূরার সদস্য সিরাজুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামেয়া আমিনিয়া মংলিপার মাদ্রাসা এয়ারপোর্ট সিলেট এর প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান, শিক্ষা সচিব মাওলানা আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক মাওলানা রুহুল আমিন, মাওলানা মুফতি এনামুল হক, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা শরীফ আহমেদ, মাওলানা হাফিজ নাজিম উদ্দিন, মাওলানা আবিদুজ্জামান, মাষ্টার জামাল আহমদ, জুনেদ আহমদ, আশরাফুল ইসলাম প্রমুখ।

এক শোক বার্তায় তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। নামাজে জানাযায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তারা মিয়া মেম্বার, হাজী জুনেদ আহমদ, হাবিবুর রহমান পঙ্কি, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা হাফিজ আব্দুল মালিক, মাওলানা বিলাল আহমদ, মাওলানা মুফতি এনামুল হক, মাওলানা আব্দুল কাইয়্যুম, হাফিজ আব্দুল মুমিন মানিক মিয়া, এইচ এম ইমন, শফিকুর রহমান দুদু প্রমুখ।-বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ