মঙ্গলবার, জুলাই ২৮, ২০ ২৬
স্টাফ রিপোর্ট::
১৬ জানুয়ারী ২০ ২১
১:২০ পূর্বাহ্ণ

বর্ষিয়ান রাজনীতিবিদ নজমুল হকের মৃত্যুতে সাবেক শিক্ষামন্ত্রীর শোক

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ, নজমুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিড্য়াম সদস্য জননেতা নুরুল ইসলাম নাহিদ এম,পি।

এক শোক বার্তায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, নজমুল হক সাহেব ছিলেন আমাদের আওয়ামী লীগ পরিবারের নিবেদিত প্রান নেতা। নির্লোভ পরোপকারী এই মানুষটির সাথে আমার অত্যন্ত ঘনিষ্ট সম্পর্ক ছিল।

এই প্রবীণ জননেতা কে নিয়ে আমরা গোলাপগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকা ঘুরে আওয়ামী লীগ কে সুসংগঠিত করার পাশাপাশি মানুষের জন্য কাজ করেছি।

সাবেক শিক্ষামন্ত্রী আরো বলেন, তাঁর মৃত্যুর সংবাদ শুনে আমি ভীষণ মর্মাহত হয়েছি। আমি আমার পরম আপনজন কে হারিয়েছি- তিনি আমাদের মুরব্বী ছিলন।

আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দোয়া করি মহান আল্লাহ যেনো তাঁকে জান্নাতবাসী করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ