রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২১ নভেম্বর ২০ ২০
৪:১৫ অপরাহ্ণ

বিশ্বনাথে হাজী আব্দুল গণী প্লাজায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাজী আব্দুল গণী ও তাঁর সহধর্মীনির রুহের মাগফেরাত ও ইসালে ছোয়াব উপলক্ষে ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় হাজী আব্দুল গণী প্লাজাস্থ ‘মেরিড কেয়ার স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশ্বনাথ নতুন বাজার রামপাশা রোডস্থ হাজী আব্দুল গণী প্লাজার সত্ত্বাধিকারী মোঃ সামছুল ইসলাম এর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আলিমেদ্বীন উপাধ্যক্ষ হযরত মাওলানা আহমদ আলী হেলালী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাফিজ মিছবাহ উদ্দিন চৌধুরী, ডাঃ আব্দুল করিম, মোঃ নূরুল আলম রহমানী, মোঃ আব্দুস ছোবহান আল-কাদেরী, মাওলানা আবু ছুফিয়ান, মাওলানা দেলোয়ার হোসেন, মোঃ ইসলাম উদ্দিন, মোঃ নেফুর মিয়া, মোঃ আব্দুল কাদির, মোঃ রাজন মিয়া, মোঃ শিপন মিয়া, মোঃ ফখরুল ইসরাম, মোঃ জাহেদুর রহমান, মোঃ কামরুল ইসলাম প্রমুখ। 

শুরুতে পবিত্র কুরআনে পাক থেকে তেলাওয়াত করেন কারী ইলিয়াসুর রহমান। 

শেষে প্রধান উপাধ্যক্ষ হযরত মাওলানা আহমদ আলী হেলালী মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মনোজাত পরিচালনা করেন। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ