১২:০ ২ অপরাহ্ণ
প্রবীণ বিএনপি নেতা বাবুল মিয়ার মৃত্যুতে আলী আহমদ ও দক্ষিণ সুরমা বিএনপির শোক
প্রবীণ বিএনপি নেতা, দক্ষিণ সুরমা উপজেলার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা, মোগলাবাজার নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী হাজী বাবুল মিয়ার ইন্তেকালে শোক সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ, সাবেক জেলা সহ-সভাপতি মকন মিয়া চেয়ারম্যান এবং দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক যৌথ শোক বার্তায় সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী মকন মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী শাহাব উদ্দিন, বর্তমান উপজেলা আহ্বায়ক আলহাজ¦ সিরাজুল ইসলাম বলেন, দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের কৃতি সন্তান, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব হাজী বাবুল মিয়ার ইন্তেকালে আমরা একজন প্রকৃত জিয়ার সৈনিককে হারালাম। তিনি আজীবন বিএনপির জন্য কাজ করে গেছেন। তার শুন্যতা সহজে পূরণ হবার নয়। আল্লাহ মরহুম বাবুল মিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।