সোমবার, জুলাই ২৭, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১৮ মে ২০ ২১
১২:৩৭ পূর্বাহ্ণ

যুবদল নেতা আলিউর রহমান আলীর পিতৃবিয়োগে সদর উপজেলা যুবদলের শোক

সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলিউর রহমান আলীর পিতা আব্দুল খালিক (সাদু মিয়া)’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সদর উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।

সোমবার এক শোক বার্তায় সিলেট সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসনাত এক শোক বার্তায় মরহুমের রুহের কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের শোক সইবার শক্তিদানে মহান রাব্বুল আল আমিনের দরবারে দোয়া করা হয়।

উল্লেখ্য, সিলেট সদর উপজেলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলিউর রহমান আলীর পিতা আব্দুল খালিক (সাদু মিয়া)’র বার্ধক্যজনিত কারনে সোমবার (১৭ মে) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের সময় নিজ বাসায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গবার (১৮ মে) বাদ জোহর কুমারগাঁও জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ