শুক্রবার, জুলাই ২৪, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৯ জুলাই ২০ ২০
৪:১২ পূর্বাহ্ণ

ড. এনামুল হক চৌধুরী পিতার মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকী’র শোক প্রকাশ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. মো. এনামুল হক চৌধুরীর পিতা মুজিবুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী ।

বুধবার ৮ জুলাই এক শোক বার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, মরহুম মুজিবুল হক চৌধুরী অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন। তিনি মরহুমের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. মো. এনামুল হক চৌধুরী, তার পিতা মরহুম মুজিবুল হক চৌধুরী ও মাতা ফাতেমা রওশন আরা চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে সম্প্রতি ভর্তি হন। আজ বুধবার ভোর রাত ৩.৩০ মিনিটের সময় তার পিতা মুজিবুল হক চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে  মারা যান। এর আগে ড. এনামুল হকের শারীরিক অবস্থার অবনতি  হলে ঢাকার এপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ