মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
ডেস্ক নিউজ::
৩১ মার্চ ২০ ২৩
১১:৩৮ অপরাহ্ণ

আরজদ আলী জামে মসজিদের সেক্রেটারি প্রকৌশলী ফখরুদ্দীন'র ইন্তেকাল

সিলেট নগরীর পূর্ব মিরাবাজার খারপাড়া মিতালী ১৬ নিবাসী আরজদ আলী জামে মসজিদের সেক্রেটারি, প্রবীণ মুরব্বি প্রকৌশলী আলহাজ্ব মোঃ ফখরুদ্দীন আজ (শুক্রবার) রাত ৮.৪০ মিনিটে ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন।

মরহুমের প্রথম জানাজা আগামীকাল বাদ ফজর আরজদ আলী জামে মসজিদে এবং শেষ জানাজা ও দাফন বাদ আসর বড়লেখা উপজেলা সদরের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। তিনি ২০১৬ থেকে আরজদ আলী জামে মসজিদের সেক্রেটারির দায়িত্বে ছিলেন।

তাঁর সময়ে মসজিদটি পুনঃনির্মাণ করা হয়। ৫তলা ভিত্তির দ্বিতীয় তলার কাজ সম্পূর্ণ হয়। উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে এশা ও তারাবীহ নামাজ পড়ে বাসায় গিয়ে তিনি বুকে তীব্র ব্যাথা অনুভব করেন।

দ্রুত তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ইবনে সিনা হাসপাতালে মুমূর্ষু অবস্থায় লাইফসাপোর্টে রাখা হয়।‌ চিকিৎসকদের প্রাণান্তকর প্রচেষ্টা ব্যর্থ করে আজ রাতে তিনি চিরবিদায় নেন। প্রকৌশলী মোঃ ফখরুদ্দীন এর ছেলে মেয়ে সবাই দেশে বিদেশে প্রতিষ্ঠিত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিবেশ মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন তাঁর চাচাতো ভাই। তাঁর জামাতা প্রফেসর আবু নাসের জাফর উল্লাহ আল কবির ট্যাকনিকাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ