শনিবার, সেপ্টেম্বর ১২, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
১১ সেপ্টেম্বর ২০ ২৬
৬:৫০ অপরাহ্ণ

কমলগঞ্জে গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও রত্নগর্ভা মাদের সম্মাননা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রত্নগর্ভা মাদের সম্মাননা স্মারক,অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ তালুকদার।

সহকারি শিক্ষক কামরুন্নাহার কেয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য শিক্ষক মো. দুরুদ আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুর হক বাবর, উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আবুল হোসেন, বিদায়ী শিক্ষক হেদায়েতুন্নেছা বেগম, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, মোশাহিদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ৬ জন শিক্ষার্থীর রত্নগর্ভা মাসহ কৃতি শিক্ষার্থী ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককের বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ