বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০ ২৬
কুলাউড়া প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০ ২৬
৪:১৬ অপরাহ্ণ

বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার মান'বব'ন্ধন

মৌলভীবাজারে বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে রংপুরের গণপতি চক্রবর্তীর পরিবারের চারজন ও সিলেটের একই পরিবারের তিনজন হত্যার বিচার, সারা দেশে হত্যা-সন্ত্রাস, নৈরাজ্য ও শিশু অপহরণের প্রতিবাদ, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সমাধান, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির ন্যায্য দাবি মেনে নেওয়া, চা শ্রমিক নেত্রী গীতা রানী কানুর মুক্তি এবং কুলাউড়া শহর থেকে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসন ও স্থায়ী হকার মার্কেট নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কুলাউড়া পৌর শহরের স্টেশন চৌমুহনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং কুলাউড়া পৌর জাসদের যুগ্ম সম্পাদক রাসেল আহমদের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল শামীম। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ জাসদ কুলাউড়া পৌর শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কর্ণ, চা শ্রমিক জোট কুলাউড়া উপজেলা শাখার সভাপতি জ্ঞান শংকর গৌড়, সাধারণ সম্পাদক চন্দন গৌড় ও নারী নেত্রী শিউলী বৈদ্য।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও কাদিপুর ইউপি সদস্য আজাদ মিয়া, চা শ্রমিক নেতা রমেশ রায়, সন্তোষ রায়, দিলীপ পাষী, কৃষ্ণ দাস, হকার জোটের নেতা রাজন ঘোষ, বাংলাদেশ জাসদ নেতা আব্দুল লতিফ কালা ও ছমির মিয়া, বাংলাদেশ যুবজোট কুলাউড়া উপজেলা শাখার সম্পাদক বদরুল ইসলাম হেলালসহ বাংলাদেশ জাসদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ