বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০ ২৬
কুলাউড়া প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০ ২৬
৬:৫৪ অপরাহ্ণ

কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবি

মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে এক মান'বব'ন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (১৬ সেপ্টেম্বর) বুধবার দুপুরে স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মান'বব'ন্ধনে বক্তারা বলেন, কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের ৬টি ইউনিয়নের স্বাস্থ্যসেবার সুবিধাজনক স্থান হলো পৃথিমপাশা ইউনিয়ন উপ স্বাস্থ্যকেন্দ্র। প্রতিদিন এই উপস্বাস্থ্য কেন্দ্রে ইউনিয়নের বিভিন্ন গ্রামের শত শত রোগী এসে ফিরে যান হতাশ হয়ে। প্রাথমিক চিকিৎসা নিতে হলে যেতে হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসক নাই, ঔষধ নাই।

হাসপাতালের চর্তুপাশে জমে থাকা ময়লা আবর্জনার দুর্গন্ধে উপস্বাস্থ্য কেন্দ্রে প্রবেশ করা দুষ্কর। উপস্বাস্থ্য কেন্দ্রে ১১টি পদের মধ্যে ৯টি পদ শুন্য বলে জানা গেছে। বিগত নির্বাচনে কুলাউড়া থেকে নির্বাচিত এমপি শেষ নির্বাচনী জনসভায় এই উপস্বাস্থ্যটির উন্নয়নের প্রতিশ্রুতি দেন। কিন্তু তিনি নির্বাচিত হওয়ার ৯ মাস অতিবাহিত হলেও উপস্বাস্থ্যটির কথা বেমালুম ভুলে গেছেন।

এলাকাবাসী এই উপস্বাস্থ্যটিকে ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবি জানান। পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল গফুরের সভাপতিত্বে ও আহমেদ মনায়েম মান্নার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট রাজনীতিবিদ ও জাসদ নেতা আব্দুল গফ্ফার কায়ছুল, বিশিষ্ট ব্যবসায়ী জাবিদ মিয়া, বিনয় দেব,মোক্তার মিয়া, কামরুল ইসলাম কাশেম, সুয়েজ আহমেদ নয়ন, রমযান আলী, ফারুক আহমেদ ও শাহীন আহমেদ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ