রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৮ অক্টোবর ২০ ২০
৪:৫৭ অপরাহ্ণ

মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী’র মৃত্যুতে ড. এনামুল হক চৌধুরীর শোক

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, সিলেট মহানগর মজলিসের সাবেক সভাপতি, হিলভিউ ট্রেডিং কোম্পানী লিমিটেডের ভাইস চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী (৫০) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এক শোক বার্তায় ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, সিলেটের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে রাজপথের আন্দোলনের পরিচিতি মুখ মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী। তিনি ছিলেন সাদা মনের মানুষ ও সজ্জন ব্যক্তিত্ব। দ্বীন ইসলাম ও সমাজকল্যাণে নিবেদিত প্রাণ এই ব্যক্তি সিলেটের বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা-সংস্কৃতি ও মানবসেবামূলক কাজে সক্রিয় ভূমিকা রাখেন। তার মৃত্যুতে আমরা একজন গুনী আলেমকে হারালাম। আল্লাহ মরহুম সিরাজুল ইসলাম সিরাজীকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ