রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৯ ডিসেম্বর ২০ ২০
১২:৪২ পূর্বাহ্ণ

সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান চৌধুরীর  মায়ের মৃত্যুতে মহানগর জামায়াতের শোক

সিলেট নগরীর আম্বরখানা বড় বাজার নিবাসী মুহিবুর রহমান চৌধুরীর সহধর্মিনী ও সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান চৌধুরীর মা আদ্রুন নাহার চৌধুরী (৭৫) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। 

এক শোক বার্তায় শোক প্রকাশ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরী আমীর মো: ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান আলী প্রমূখ।

তারা বলেন, সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান চৌধুরীর মা আদ্রুন নাহার চৌধুরী একজন দ্বীনদার ও পরহেযগার মহিলা ছিলেন। তিনি সদা আর্ত মানবতার কল্যানে কাজ করে গেছেন। তিনি সব সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত । আল্লাহ মরহুমা আদ্রুন নাহার চৌধুরীকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।

আমীন। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ