৭:২৮ অপরাহ্ণ
জগন্নাথপুরে এক সঙ্গে দুই এমপি প্রার্থীর গণসংযোগে জনমনে ব্যাপক সাড়া
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক সঙ্গে দুই এমপি প্রার্থীর গণসংযোগ নিয়ে জনমনে ব্যাপক সাড়া পড়েছে। গণসংযোগকালে প্রার্থীদের সাদরে গ্রহণ করেন সাধারণ মানুষ। এ নিয়ে জনমনে ইতিবাচক আলোচনা চলছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে এমপি প্রাথর্ী ব্যারিস্টার আনোয়ার হোসেন গণসংযোগ করেছেন। এ সময় ব্যারিস্টার আনোয়ার হোসেনকে সমর্থন জানিয়ে আরেক এমপি প্রার্থীদের এমএ কাহারও গণসংযোগ করেন।
১৪ নভেম্বর শুক্রবার দিনব্যাপী জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজারে গণসংযোগ শেষে দলীয় কার্যালয়ে মতবিনিময়ে মিলিত হন প্রাথর্ীরা। পরে জগন্নাথপুর বাজারে সদর বাজারে গণসংযোগ শেষে বিএনপির দলীয় কার্যালয়ে পৃথকভাবে কমর্ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রবীণ রাজনীতিবিদ লে. কর্ণেল অব. সৈয়দ আলী আহমদ। বক্তব্য রাখেন, এমপি প্রাথর্ী ব্যারিস্টার আনোয়ার হোসেন ও এমপি প্রাথর্ী এমএ কাহার।
এ সময় বিএনপি নেতা এমএ কয়েছ, সামিনুর রহমান, রুহেল আহমদ রাজা, সুহেল আহমদ, জুয়েল আহমদ, সুহেল হোসাইন সহ দুই এমপি প্রাথর্ীর কমর্ী-সমর্থকসহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।