বুধবার, নভেম্বর ১১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৫ এপ্রিল ২০ ২০
২:০ ২ পূর্বাহ্ণ

কমলগঞ্জে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাও ঔষধ দিচ্ছেন পল্লী চিকিৎসকরা

আসহাবুর ইসলাম ইসলাম শাওন ,কমলগঞ্জ:: বাংলাদেশ সরকার অনুমোদিত মাদারস্ ফাস্ট এইড ইনস্টিটিউট মেডিকেল সার্ভিসেস লিঃ এর চেয়ারম্যান ডাঃ মামুনুর রশীদ এর পরামর্শে ও বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় সভাপতি ডাঃ মো. সবুজ আলীর নির্দেশনায় ধারাবহিক ফ্রী চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরনের ৩য় দিনেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর শাখার পক্ষ থেকে শমশেরনগর রেলওয়ে ষ্টেশনের পার্শ্ববর্তী,আব্দুল মছব্বীর রোড,দৌলতপুর ও বাদাইরদেউল সহ বেশ কয়েকটি এলাকায় শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে শতাধিক পরিবারের মধ্যে  ফ্রী চিকিৎসা সেবা ও  বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
জানা যায়, প্রতিষ্ঠানের পরিচালক ডাঃ মো. কামরুজ্জামান সিমুর নেতৃত্বে মেডিকেল টিমে অংশ গ্রহন করে চিকিৎসা সেবা প্রদান করেন, কুলাউড়া উপজেলার পল্লী চিকিৎসক মো. আহমদ আলী, কমলগঞ্জ উপজেলার পল্লী চিকিৎসক মো. আব্দুস সালাম, শমশেরনগরের পল্লী চিকিৎসক চাম্পা লাল দে, বিমল পাল, মেডিকেল স্টুডেন্ট আমিনুর রহমান ও মো. গৌছ আলী। এছাড়াও জনগণকে সতর্কমূলক পরামর্শ প্রদান করেন, শমশেরনগর ইউপি সদস্য হাফিজুল হক চৌধুরী স্বপন, গণমাধ্যম কর্মী সাংবাদিক জয়নাল আবেদীন, শমশেরনগর বণিক কল্যান সমিতির সম্পাদক আজিজুর রহমান মশাহিদ ও আজিজুর রহমান জনি। এসময় সরকারের স্বাস্থ্য নীতি মেনে চলার জন্য সবাইকে সচেতনা মূলক লিপলেট বিতরন করা হয়।
মাদারস্ ফাস্ট এইড ইনস্টিটিউট মেডিকেল সার্ভিসেস লিঃ শমশেরনগর শাখার পরিচালক ডাঃ কামরুজ্জামান সিমু বলেন, আমাদের পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় সভাপতি ডাঃ সবুজ আলী ও আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাঃ মো. মামুনুর রশীদ এর নির্দেশনায় আমরা দেশের এই দূর্যোগময় মুহুর্তে সাধারণ মানুষের স্বাভাবিক জ্বর, সর্দি ও কাশির চিকিৎসা দিয়ে যাচ্ছি। যেহেতু দেশে সরকার লক ডাউন ঘোষনা করেছে তাই কেউ বাড়ী থেকে বের হচ্ছে না এবং সঠিক চিকিৎসা সেবা নিচ্ছে না সেই জন্য আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করে যাচ্ছি। আতংক আর গুজবের কারণে মানুষ চিকিৎসকের কাছে বা হাসপাতালে যাচ্ছেন না । সেই কারণে স্বাভাবিক জ্বর সর্দি কাশিতে আক্রান্ত  অনেক মানুষ।  করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি  আমরা সারা দেশের ১ লক্ষ ৪০ হাজার পল্লীী চিকিৎসক কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, সামনের দিন গুলো আমাদের দেশের জন্য  বিপদজনক হয়ে দাড়াতে পারে যদি আমরা সতর্ক না হই। আমাদের উচিৎ সরকারের স্বাস্থ্য নীতি মেনে হোম কোয়ারেন্টাইনে থাকা। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ