মঙ্গলবার, নভেম্বর ১০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি
১০ নভেম্বর ২০ ২৬
৪:২১ অপরাহ্ণ

পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে জুরেজ আব্দুল্লাহ গোলজারের সৌজন্য সাক্ষাৎ

 ভারতের বিশিষ্ট আলেম ও রাজনীতিবিদ, পশ্চিমবঙ্গ সরকারের সাবেক মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং ভারতের উত্তরাখণ্ড প্রদেশের সাবেক প্রতিমন্ত্রী, আওলাদে রাসুল (সা.) ও ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা সায়্যিদ আসআদ মাদানী (রহ.)-এর সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা সায়্যিদ মাসউদ আসআদ মাদানী (হাফি.)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এসিড সন্ত্রাস নির্মূল কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী জুরেজ আব্দুল্লাহ গোলজার।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সিলেট নগরীর একটি বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন খলিফায়ে মাদানী, হযরত শায়খে বাঘা (রহ.)-এর সাহেবজাদা মুহতারাম মাওলানা রেজাউল করিম কাসেমী।

সাক্ষাৎটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে পারস্পরিক কুশল বিনিময়, আন্তরিক মতবিনিময় এবং বিভিন্ন বিষয়ে সৌজন্যমূলক আলোচনা হয়। সাক্ষাৎকালে একে অপরের খোঁজখবর নেন এবং পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ