সোমবার, নভেম্বর ২, ২০ ২৬
কুলাউড়া প্রতিনিধি
১ নভেম্বর ২০ ২৬
১১:৪৬ অপরাহ্ণ

কুলাউড়ায় যুক্তরাষ্ট্র ওলামা লীগ নেতার বিএনপিতে যোগদান তোলপাড়!

মৌলভীবাজারের কুলাউড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা এবং ওলামা লীগ নেতা মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী শেফুলের বিএনপিতে যোগদান নিয়ে রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বইছে।

গত ২৮ অক্টোবর মৌলভীবাজার -২ কুলাউড়া আসনের এমপি শওকতুল ইসলাম শকুর উপজেলা পরিষদের সরকারি কার্যালয়ে যোগদানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। শুধু কুলাউড়া নয় দেশ এবং গোটা বহির্বিশ্ব হতে বিএনপি কর্মি সমর্থকরা তীব্র সমালোচনা শরু করেন।

নেটিজেনদের তোপের মুখে পড়ে ৩১ অক্টোবর এমপি শওকতুল ইসলাম শকু নিজের ফেইসবুক পেইজে এটা যোগদান নয়,সৌজন্য বলে শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করে, সাইফুল আলম তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন বলে বিবৃতি দেন।

ওলামা লীগ নেতা শেখ সাইফুল আলম সিদ্দিকী শেফুল যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা, সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত। তিনি কুলাউড়া উপজেলার ৩ নম্বর ভাটেরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তার বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়ে আলোচনা চলছিল।

এরই মধ্যে তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। গত ২৮ অক্টোবর রাতে কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর কার্যালয়ে সাক্ষাৎ করে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, পৌর বিএনপির সাবেক সভাপতি খন্দকার মুহিবুর রহমান মলাই, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন ভূঁইয়া, বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ভাটেরা ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ রনি হাসান সালাম, সাংগঠনিক সম্পাদক আকুল খানসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এদিকে, বিএনপিতে যোগদানের বিষয়ে শেখ সাইফুল আলম সিদ্দিকী শেফুলের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১ দফা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে এবং সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর কর্মকাণ্ডও তাঁকে অনুপ্রাণিত করেছে বলে ওই বক্তব্যে জানানো হয়। বিএনপিতে যোগদানের পর ভাটেরা ইউনিয়ন শ্রমিকদলের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়ার খবরও পাওয়া যায়।

তবে শনিবার (৩১ অক্টোবর) সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু তাঁর ফেসবুক পোস্টে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দেন। তিনি লেখেন, যুক্তরাষ্ট্রপ্রবাসী সাইফুল আলম তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে ফুল নিয়ে কুলাউড়া বিএনপি কার্যালয়ে এসেছিলেন এবং তাঁদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। ওই পোস্টে শওকতুল ইসলাম শকু আরও উল্লেখ করেন, বিএনপির চেয়ারপারসনের নির্দেশনা অনুযায়ী দলে যোগদানের প্রক্রিয়া সম্পূর্ণ নিষিদ্ধ। সংসদ সদস্যের এই বক্তব্যের পর শেখ সাইফুল আলম সিদ্দিকী শেফুলের বিএনপিতে আনুষ্ঠানিক যোগদানের বিষয়টি নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। সৌজন্য সাক্ষাৎ ও আনুষ্ঠানিক দলীয় যোগদানের মধ্যে পার্থক্য থাকায় ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা দেখা দিয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ