রবিবার, নভেম্বর ৮, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ (মৌলভীবাজার)
৮ নভেম্বর ২০ ২৬
৬:৩৭ অপরাহ্ণ

কমলগঞ্জে 'করব সমবায়, গড়ব দেশ' এই স্লোগান নিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করব সমবায়, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

উপজেলা হলরুমে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল নাঈম এর সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাঈদ নাজমুল হাসানের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুদীপ দাশ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান সরওয়ার শোকরানা নান্না, ব্যাংকার মো. সালাহ্ উদ্দিন ও কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন।

সববায় দিবসে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ সালিক আহমদ ভূঁইয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গণমাধ্যমকর্মী আব্দুস সালাম, সমবায়ী ওয়াকিল আহমদ, জমির উদ্দিন ও পিংকী সিনহা। বক্তারা বলেন,সমবায় মানে হলো একসাথে পথ চলা, একসাথে ভাবা এবং সম্মিলিতভাবে নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটানো।

একা একা লড়াই করে অনেক সময় বড় কোনো লক্ষ্য অর্জন করা কঠিন হয়ে পড়ে, কিন্তু দশে মিলে করি কাজ—এই নীতিতে যখন মানুষ সমবায়ভিত্তিক উদ্যোগ গড়ে তোলে, তখন তা ব্যক্তি থেকে সমাজ এবং রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলে। তাই সমবায় সমিতিগুলোকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনার মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তুলতে হবে।

আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘চলন্তিকা সমবায় সমিতি’ ও ‘গুড নেইবারস সমবায় সমিতি’র কে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ