২:০ ৫ অপরাহ্ণ
বালাগঞ্জে ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে সিলেট জেলা বিএনপির শোক
বিগত একাদ্বশ সংসদ নির্বাচনের দিনে পুলিশের গুলীতে শাহাদাতবরণকারী বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের তৎকালিন সাধারণ সম্পাদক শহীদ সায়েম আহমদ সুহেলের পিতা মো: ফজলু মিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় তিনি বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদ করায় পুলিশের গুলীতে শাহাদাতবরণ করেন বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের তৎকালিন সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল। প্রিয় সন্তানের এমন মৃত্যুর পর থেকে অনেকটা ভেঙ্গে পড়েন সোহেলের বৃদ্ধ পিতা। পুত্র হারানোর শোক নিয়ে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিলেন সোহেলের বাবা ফজলু মিয়া। শহীদ সায়েম আহমদ সোহেলের পিতার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।