১২:১৯ অপরাহ্ণ
ছাতকে ব্যারিস্টার ইমনের জন্মদিন পালন
ছাতক উপজেলা আ’লীগে’র উদ্যোগে সুনামগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমনের জন্মদিন পালন করা হয়েছে।
গতকাল বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ছাতকের গোবিন্দগঞ্জ কলেজ গেইটে কেক কেটে জয় বাংলা শ্লোগানে সোচ্চার তরুণ এই জাতীয় কন্ঠের দীর্ঘ জীবন কামনা করা হয়।
স্বৈরাচার বিরোধী আন্দোলনের তুখোর ছাত্রনেতা, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য, ছাতক উপজেলা আওয়ামী লীগের নিবেদিত কন্ঠ আব্দুস সহিদ মুহিত এর ভূমিকায় এতে সামরিক বিরোধী আন্দোলনের সংগ্রামী ছাত্রনেতা পীর এনামুল হক টুনু, আওয়ামী লীগ নেতা আব্দুল হেকিম, সাবেক তুখোর ছাত্রনেতা আমিরুল ইসলাম,সাবেক ছাত্রনেতা রঞ্জিত দাম, সাবেক ছাত্রনেতা এবং আওয়ামীলীগ নেতা এড.মাসুম আহমদ, ভাতগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কবির আহমদ, যুবলীগ নেতা সমুজ আলী, রাসেল আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ আবুল কাশেম হারুন, এনামুল হকসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিনিধিবর্গ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ এবং শতাধিক সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।