শনিবার, জুলাই ২৫, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
৮ আগস্ট ২০ ২১
১২:১৫ পূর্বাহ্ণ

ইনকিলাবের সাংবাদিক আব্দুর রহিমের ইন্তেকালে এড. আব্দুর রকীবের শোক

জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার প্রবীণ সাংবাদিক আব্দুর রহিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, সুপ্রিমকোর্ট এর আইনজীবী মাওলানা আব্দুর রকীব এডভোকেট।

শনিবার (৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, মরহুম আব্দুর রহিম একজন বিচক্ষণ দেশপ্রেমিক সাংবাদিক ছিলেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। আমরা এই প্রবীণ সাংবাদিকের মৃত্যুতে গভীরভাবে মর্মাহত।

মহান রাব্বুল আল আমিন তাকে যেন জান্নাতের উচ্চ মোকাম দান করেন। পাশাপাশি তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ