৬:৩৫ অপরাহ্ণ
জুলকারনাইন জায়গীরদারের ইন্তেকালে সিলেট মহানগর জামায়াতের শোক
সিলেট নগরীর হাউজিং এস্টেট নিবাসী বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম লুৎফুর রহমান জায়গীরদারের বড় ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী কমিনিউনিটি নেতা ইউসুফ জুলকারনাইন জায়গীরদার (কর্ণেল) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় শোক প্রকাশ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরী আমীর মো: ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান আলী প্রমূখ।
তারা বলেন, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগি ইউসুফ জুলকারনাইন জায়গীরদার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কার্যকরী পরিষদের সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। সদা পরোপকারি ও আর্তমানবতার কল্যাণে নিয়োজিত থাকা এমন গুনীজনের মৃত্যুতে আমরা শোকাহত। আল্লাহ ইউসুফ জুলকারনাইন জায়গীরদারকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।