রবিবার, জুলাই ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৬ মে ২০ ২১
৮:২৩ অপরাহ্ণ

দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে তাহসিনা রুশদীর লুনার শোক

বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসীনা রুশদীর লুনা। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এক শোক বার্তায় নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসীনা রুশদী লুনা বলেন, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট-৪ আসনের জনপ্রিয় নেতা, সিলেট বিএনপির অন্যতম কান্ডারী ও তৃনমূলের জনপ্রিয় নেতা বর্ষীয়ান রাজনীতিবিদ দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে আমরা একজন নিবেদিত প্রাণ অভিভাবককে হারালাম।

তার মৃত্যুতে সিলেট বিএনপির অপুরনীয় ক্ষতি হলো, যা সহজে পূরণ হবার নয়। সিলেট বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে তার অবদান জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ