৯:০ ৩ অপরাহ্ণ
আলী আহমদের পিতৃবিয়োগে মহানগর বিএনপির শোক
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদের পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও শালিস ব্যক্তিত্ব হাজী আব্দুর রহিম তুরু মিয়া (৮৮) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। সোমবার (১ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এক শোক বার্তায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক বলেন, জেলা বিএনপি নেতা আলী আহমদের পিতা তুরু মিয়া ছিলেন একজন বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব। তিনি ছোট-বড় সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন। পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ীও। তার মৃত্যুতে আমরা একজন গুনীজনকে হারালাম। যা সহজে পূরণ হবার নয়। আল্লাহ মরহুম হাজী আব্দুর রহিম তুরু মিয়াকে জান্নাতবাসী করুন ও তার পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।-আমীন