মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১১ মার্চ ২০ ২১
৮:৩৯ অপরাহ্ণ

মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি’র মৃত্যুতে মেয়র আরিফুল হক চৌধুরীর শোক

বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক, সিলেট-৩ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১১ মার্চ ২০২১) ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। মাহমুদ উস সামাদ চৌধুরী ১৯৫৫ সালের ৩ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন।

তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ