রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০ ২০
৪:০ ১ অপরাহ্ণ

সুফিয়ান চৌধুরীর মৃত্যু বার্ষিকীতে জেলা আ'লীগের দোয়া মাহফিল বুধবার

সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিলেট জেলা পরিষদের সাবেক প্রশাসক প্রবীণ রাজনীতিবিদ আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৫ সালের আজকের দিনে তিনি সাগরদীঘির পাড় সোনার বাংলা আবাসিক এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিলেট আওয়ামী লীগের পরিচ্ছন্ন ও বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা আওয়ামিলীগের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে বুধবার বাদ আছর দরগাহে হযরত শাহজালাল(র.) মাজার মসজিদে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে দলীয় নেতা-কর্মীসহ সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। উল্লেখ্য ২০১১ সালে জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব লাভ করলেও বর্ষীয়ান এই রাজনীতিবিদ ছিলেন জেলা আওয়ামী লীগের অন্যতম প্রবীণ নেতা। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের কাছে তাঁর ছিলো অন্যরকম গ্রহণযোগ্যতা। পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে তিনি শুধু আওয়ামী লীগ নন, সিলেটের সকল দল ও মতের মানুষের কাছে ছিলেন শ্রদ্ধা ও সম্মানের পাত্র।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ