১০ :৪০ অপরাহ্ণ
ধর্মপাশায় উপজেলা পরিষদ জামে মসজিদে তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ
ফারুক আহমেদ, ধর্মপাশা প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ধর্মপাশা উপজেলা যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সদর ইউনিয়নের প্রাত্তন চেয়ারম্যান লিয়াকত আলী, আব্দুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আমজাদ, ইউনিয়ন বিএনপির সভাপতি নয়ন মিয়া, বিএনপির ছাত্র রবিষয়ক সম্পাদক ফারুক আহাম্মেদ, যুবদল নেতা সওকত আলী, সাইফুর রহমান কাঞ্চন, হাফিজুল হক, ইকবাল, শাহ আলম প্রিন্স, কবির আহাম্মেদ, আলামিন, উজ্জল মিয়া, যুবদল নেতা সোহেল তাজ, ছাত্রদল নেতা সারুয়ার হোসেন, ওবায়দুর রহমান, নূর হোসেন শাহীন, জেকব, ফারুক, নিগান, কলেজ শাখা ছাত্রদল নেতা আব্দুর রহমান, কাঞ্চন আহমেদ, নাজমুল ইসলাম তপু প্রমুখ।