৩:০ ৮ অপরাহ্ণ
রামেন্দ্র বড়ুয়ার মৃত্যুতে ঐক্য পরিষদের শোক
বিশিষ্ট সমাজসেবক বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, সিলেট জেলা শাখার সভাপতি মন্ডলীর সদস্য সিলেট বৌদ্ধ সমিতির সাবেক সভাপতি রামেন্দ্র বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, সিলেটের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ের অগ্রভাগের বলিষ্ট কন্ঠস্বর ছিলেন রামেন্দ্র বড়ুয়া। তিনি সিলেটের সকল অধিকার আন্দোলন সংগ্রামে ও সংকটে সংগঠনের একজন বিশ্বস্ত নেতা ছিলেন। তারা বলেন, তাঁর মৃত্যুতে আমরা একজন বলিষ্ট নেতা ও সংগঠককে হারালাম। নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ও প্রয়াত রামেন্দ্র বড়ুয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
সকাল ১০টায় আখালিয়া ব্রাহ্মণশাসন, নয়াবাজার সিলেট বৌদ্ধবিহারে তাঁর বিশেষ প্রার্থনা শেষে বেলা ১২টায় চালিবন্দরস্থ মহাশ্মসানে অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, সাধারন সম্পাদক কৃপেশ পাল, মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাধারন সম্পাদক প্রদীপ কুমার দেব, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকাশ্যাম পুরকায়স্থ, সাধারন সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্ত।